বিদ্রোহের সাত শপথ : নুর উদ্দিন
আমি দাবির দাবানলে জ্বলে উঠা আগুন,
আমি সুর্য সম, এক নতুন পলাশের বরণ।
জুলাইয়ের গর্জনে জাগে আমার প্রাণ,
সাত দফা আমার অস্ত্র, লড়ার বাণ।
? প্রথম দফা – বিচার চাও রক্তের দাম!
যাদের রক্ত ঝরেছে, সেই খুনের ঠিকানা চাই,
ঘাতকের মুখোশ খুলে, শোকের দাবিতে আগুন ছড়াই।
? দ্বিতীয় দফা – রাষ্ট্রে চাই নব জাগরণ,
ভাঙা কাঠামো ভেঙে গড়ে তুলি নব সংবিধান,
চিরাচরিত অন্যায় হোক অবসান!
? তৃতীয় দফা – জুলাই সনদ, ইতিহাসের গীত,
চূড়ান্ত বাস্তবায়নে হোক জনগণের জয়ধ্বনি ঘীত।
? চতুর্থ দফা – শহীদের ঘরে আলোর মশাল,
পুনর্বাসনে হাসুক তারা, মুক্তির কাল।
? পঞ্চম দফা – গণতন্ত্রে ভোটের ন্যায্যতা,
PR পদ্ধতিতে জাগুক জনমতের উচ্ছ্বাসতা।
? ষষ্ঠ দফা – প্রবাসে যার হৃদয় বাংলাদেশে বাঁধা,
তাদের অধিকার ফিরিয়ে দাও, রাখো না কোন বাঁধা।
? সপ্তম দফা – সমান মাঠে হোক লড়াই,
প্রতিযোগিতা হোক ন্যায়ের, পক্ষ যেন পায় সব সুযোগই।