খালি পেটে যেসব ফল খেলে মিলবে উপকার
কথায় আছে, খালি পেটে জল আর ভরা পেটে ফল খেতে হয়। কথাটা যদিও অধিকাংশ ক্ষেত্রে সত্য, তবে কিছু কিছু ফল খালি পেটে খেলেই বেশি উপকার। এমনটাই দাবি পুষ্টিবিদদের। সারারাত পেট খালি থাকার পর সকালের শুরুটাই যদি স্বাস্থ্যকর হয়, তাহলে সারা দিনের জন্য শরীর ও মন চনমনে থাকে। বিশেষজ্ঞদের মতে, খালি পেটে নির্দিষ্ট কিছু ফল খেলে শুধু হজমই ভালো থাকে না, বরং তা শরীরের টক্সিন বের করে, ত্বক উজ্জ্বল করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। কোন ফল খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার, চলুন জেনে নিই— আপেল প্রবাদে আছে, প্রতিদিন একটা আপেল খেলে তার আর চিকিৎসকের কাছে যেতে হয় না। প্রবাদটি শুধু মুখের কথা নয়, পুষ্টিগুণেও সত্য। খালি পেটে আপেল খেলে শরীর থেকে টক্সিন সহজে বের হয়ে যায়। আপেলের মধ্যে থাকা পেকটিন নামক ফাইবার হজমে সাহায্য করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। এ ছাড়া আপেলে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট হার্টের স্বাস্থ্য ভালো রাখে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। আরো পড়ুন হঠাৎ রক্তচাপ কমে গেলে কী খাবেন হঠাৎ রক্তচাপ কমে গেলে কী খাবেন কলা সকালের একটি বা দুটি পাকা কলা খেলে প্রচুর এনার্জি পাওয়া যায়। অ্যাথলেটরাও প্রচুর পরিমাণে কলা খেয়ে থাকেন। কলায় রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার, যা পেট দীর্ঘক্ষণ ভরাট লাগে। পাশাপাশি খালি পেটে কলা খেলে এসিডিটির আশঙ্কা কমে যায় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। যাদের পেটের আলসার বা গ্যাস্ট্রিক প্রবণতা আছে, তাদের জন্য কলা বিশেষ উপকারী। তরমুজ হাইড্রেশন ও ক্লিনজিং-এ অনেক উপকারে আসে এ ফল। এতে জলীয় অংশ ৯০ শতাংশের বেশি। ফলে খালি পেটে এটি খেলে শরীর দ্রুত হাইড্রেটেড হয় এবং মূত্রের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ সহজে বের হয়ে যায়। তরমুজে থাকা লাইকোপিন হজমের সমস্যা কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। শরীরের ভেতর থেকে ক্লিনজিং-করার জন্য তরমুজ এক অনন্য ফল। আরো পড়ুন ঘড়ি বাঁ হাতে পরা হয় কেন, ডান হাতে পরলে কী হয়? ঘড়ি বাঁ হাতে পরা হয় কেন, ডান হাতে পরলে কী হয়? পেঁপে পেঁপেতে থাকা প্যাপেইন এনজাইম প্রাকৃতিক হজমকারক হিসেবে কাজ করে। খালি পেটে পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য কমে, হজমতন্ত্র সক্রিয় হয় এবং গ্যাসের সমস্যা দূর হয়। পাশাপাশি পেঁপেতে থাকা ভিটামিন সি ও বিটা ক্যারোটিন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং দেহে প্রদাহ কমায়। মাল্টা বা কমলালেবু এই দুটি ফল রোগপ্রতিরোধ বাড়ায়, শরীর পরিষ্কার রাখে। এসব ফল শরীরে ভিটামিন সি-এর মাত্রা দ্রুত বাড়ায়, যা ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে। তবে কড়া এসিডিক ফল হওয়ায় খালি পেটে অতিরিক্ত খেলে এসিডিটি হতে পারে। তাই অল্প পরিমাণে খাওয়া উচিত। নিয়মিত পরিমিত পরিমাণে খেলে শরীরের টক্সিন দূর হয় এবং কোষের পুনর্গঠনে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। তবে খালি পেটে ফল খাওয়ার আগে পানি খেয়ে নেওয়া ভালো। এতে ফলের পুষ্টিগুণ আরো ভালোভাবে শোষিত হয়। তবে যাদের ডায়াবেটিস বা এসিডিটির সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ফল খাওয়ার সময় ও পরিমাণ ঠিক করুন। কারণ এটি যেমন উপকারী, তেমনই শরীরের অবস্থা অনুযায়ী তা প্রতিকূলও হতে পারে। আরো পড়ুন মসুর ডাল রান্নার কোন সময়ে লবণ-হলুদ দেবেন মসুর ডাল রান্নার কোন সময়ে লবণ-হলুদ দেবেন সূত্র : আজকাল