ভালবাসা
গোলাম রসুল
ভালবাসা সৃষ্টিকর্তার এক অপূর্ব লীলা। যার মধ্যে রয়েছে হাসি, ঠাট্টা, আনন্দ, বিনোদনসহ জাগতিক, পারলৌকিক, চাওয়া পাওয়ার নানান বিষয়াদি।
এর বহুমাত্রিক দিক বর্ণনা করে শেষ করা যায় না।
যাতে রয়েছে অশেষ গুণ ও তিমিরে পৌঁছাবার অন্তিম পথ। কেউ তার দ্বারা সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করে আবার কেউ শেষ হয়ে যায়। আবার এর মাধ্যমে পার্থিব অনেক কিছু উপার্জন হয়। যে পথে তাকে পরিচালনা করা হবে সেই পথের সুফল ও কুফল পাওয়া সম্ভব। এ নামটিও যেমন মধুর তেমনি বহু গুণের অধিকারী। অনেক অর্থ অনেক পথ। একে মনুষ বিভিন্ন ভাবে পরিচালিত করে।
যা সঠিক পথের চেয়ে বিপথে বহুগুণ বেশি।
ভালবাসা কাকে বলে, বিষয়টি কি, তার ধরণ,
পদ্ধতি, রূপ, রস, করণ, বিয়োজন, বিভাজন,
বুঝে না বুঝে হীন মনুষ্যতায়, অহংকার, ক্রোধে,
বড়ত্বের প্রভাবে আসল উদ্দেশ্য ভূপাতিত।